২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে পার্লামেন্টের ছাদে রাত কাটিয়ে যুবক গ্রেপ্তার 

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের ছাদে রাত যাপন করে গ্রেপ্তার হয়েছে এক যুবক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

প্রায় আট ঘণ্টা ছাদে অবস্থান করার পর রোববার ভোর ৫টার দিকে ২৩ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, পার্লামেন্ট ভবনের ক্ষতি করার সন্দেহে এবং অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

যদিও ঠিক কি কারণে ওই যুবক সেখানে গিয়েছিলেন সেটা এখন অজানাই রয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার রাত ৯টার দিকে ওই যুবককে পার্লামেন্টের ছাদে প্রথম দেখতে পাওয়া যায়।

সিনহুয়া জানায়, ১৫ মিনিটের মধ্যেই পুলিশ, মধ্যস্থতাকারী ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়।

ধূসর গেঞ্জি ও কালো ট্রাউজার পরা ওই যুবক ভবনের ছাদে থাকা মিনারগুলোর ভেতর দিয়ে একবার উপরে যাচ্ছিল, আবার নিচে নামছিল।