৩ মার্চে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব
ভারতের পররাষ্ট্রসচিব এস. জয়শংকর ৩ মার্চ পাকিস্তান সফরে যাচ্ছেন। ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বন্ধের ৭ মাস পর এ সফর হতে যাচ্ছে।
এ সফরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এজাজ আহমেদ চৌধুরির সঙ্গে জয়শঙ্করের বৈঠক হওয়ার কথাও রয়েছে।
দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান সফরে যাবেন জয়শঙ্কর। আলোচনা হবে সব জম্মু-কাশ্মীরসহ সব ইস্যু নিয়েই।
কর্তৃপক্ষ জানায়, ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্ক যাত্রা শুরু হবে।
দিল্লিতে বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সার্ক যাত্রা শুরু করবেন। ১ মার্চ ভুটান, ২ মার্চ বাংলাদেশ, ৩ মার্চ পাকিস্তান এবং ৪ মার্চ আফগানিস্তান যাবেন তিনি।
ওদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, “১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রসচিব এস. জয়শঙ্কর ৩-৪ মার্চ পাকিস্তান সফরে যাবেন।”
