ইউক্রেইনে সমাবেশে প্রাণঘাতী বোমা হামলা
ইউক্রেইনের খারকিভে একটি সমাবেশে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা ও ২ বেসামরিক নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।
কিয়েভে গণআন্দোলনে রাশিয়া-পন্থি নেতা ভিক্টর ইয়ানুকোভিচের পতনের একবছর পূর্তি উপলক্ষে এ সমাবেশ করেছে মানুষ।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী ৪ জনকে আটক করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পূর্ব ইউক্রেইনের লড়াইক্ষেত্রের বাইরে অবস্থিত খারকিভ। সেখানে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকছে বলেই মনে করা হচ্ছে।
সরকার রোববার থেকে ভারী অস্ত্র সরিয়ে নিতে রাজি হয়েছে। আর বিদ্রোহীরাও মঙ্গলবার থেকে এ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।
