২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের শান্তিরক্ষী আহ্বানের নিন্দায় রাশিয়া

অস্ত্রবিরতি তদারক করতে ইউক্রেইনের জাতিসংঘ শান্তিরক্ষী চাওয়াকে ধ্বংসাত্মক পদক্ষেপ বলে নিন্দা করেছেন রাশিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 06:25 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

তিনি বলেন, “ইউক্রেইনের প্রেসিডেন্টের আহ্বানে তিনি মিন্সকের শান্তিচুক্তি ভেস্তে দিতে চান বলে সংশয় দেখা দিয়েছে।”

মিন্সকে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ১ সপ্তাহ আগে। কিন্তু দিবালিৎসিভ ঘিরে লড়াইয়ের পর সেখান থেকে সেনা প্রত্যাহার হয়েছে।

পূর্ব ইউক্রেইনে রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীরাও এ ইউক্রেইন সরকারের প্রস্তাবের সমালোচনা করেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো যা করার জন্য চুক্তি সই করেছেন তা না করে বরং নতুন পরিল্পনা ফাঁদছেন বলে অভিযোগ করেছেন চুরকিন।

ওদিকে, পূর্ব ইউক্রেইনের স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের নেতারা শান্তিরক্ষী আহ্বানকে মিন্সক চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।

অস্ত্রবিরতি তদারক করতে পূর্ব ইউক্রেইনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অনুরোধ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।

বুধবার রাতে ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এ অনুরোধ জানান তিনি।