লিবিয়ার সরকারি ভবন অস্ত্রধারীদের দখলে
লিবিয়ার সির্ত শহরের বেশ কিছু সরকারি ভবনের দখল নিয়েছে অস্ত্রধারীরা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার জানায়, অস্ত্রধারীরা বেশকিছু প্রশাসনিক ভবন ছাড়াও টেলিভিশন ও বেতার ভবনের দখল নিয়েছে।
অস্ত্রধারীরা ভবনগুলোতে ঢুকে অস্ত্রের মুখে কর্মচারীদের ভবন ত্যাগ করতে বাধ্য করে।
এ সময় কেউ হতাহত হয়েছে কিনা বা কারা এটা করেছে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।
বিষয়টি নিয়ে লিবিয়ার কর্তৃপক্ষ বা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি কয়েক বছর ধরে চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। এই সুযোগে সেখানে আনসার আল-শরিয়ার মতো বেশ কিছু ইসলামপন্থি জঙ্গি দল মাথাচাড়া দিয়ে উঠেছে।
