২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া

পূর্ব উপকূলে পাঁচটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 11:15 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেই উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের ২০০ কিলোমিটারের মধ্যে আঘাত হেনেছে।

সামরিক অনুশীলনের অংশ হিসেবে উত্তর কোরিয়া নিয়মিতভাবেই সমুদ্রে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ওপর কোন নিষেধাজ্ঞা নেই।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রতিষ্ঠার ৬৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়।

গত সপ্তাহে নতুন একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

কয়েকদিন পর কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক অনুশীলন শুরু হবে। তার আগে দিয়ে নিজেদের আকাশ ও নৌশক্তি প্রদর্শণ শুরু করেছে উত্তর কোরিয়া।