আইএস বর্বরতা চালাচ্ছে: ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটকে (আইএস) একটি নৃশংস, দুর্ধর্ষ ধর্মীয় দল আখ্যা দিয়ে বলেছেন, তারা ধর্মের নামে ‘অবর্ণনীয় বর্বরতা’ চালাচ্ছে।
ওয়াশিংটনে বার্ষিক প্রাতরাশের প্রার্থর্নায় এক বক্তব্যে ওবামা বলেন, সম্প্রতি প্যারিস, পাকিস্তান, সিরিয়া এবং বিশ্বজুড়ে অন্যান্য জায়গায় সহিংসতাই প্রমাণ করেছে যে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়।
আইএস সম্প্রতি জিম্মি জর্ডানি পাইলটকে পুড়িয়ে মারার যে ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে তাতে করে ইয়াজিদি সম্প্রদায়ের মত সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ভীত সন্ত্রস্ত হয়েছে।
আইএস এর আগে দুই জাপানি জিম্মির শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর জর্ডানি পাইলটকে পুড়িয়ে মারার ওই ভিডিও প্রকাশ করে।
যুক্তরাষ্ট্র আইএস এর বিরুদ্ধে আন্তর্জাতিক কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছে।
