২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ছুরি হামলায় সেনা আহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি ইহুদি কমিউনিটি সেন্টারের বাইরে এক ব্যক্তির ছুরিকাঘাতে প্রহরারত তিন সেনা আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

পুলিশ জানায়, দুই সেনা সামান্য আহত হয়েছে এবং দুস্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নাইস নামক কমিউনিটি সেন্টারে এ হামলা হয়।দুস্কৃতকারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

প্যারিসে গত মাসে জঙ্গি হামলায় ১৭ জন নিহতের ঘটনার পর থেকেই ফ্রান্স অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছে।

নাইস সিটি হলের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় এক সেনা বাহুতে আঘাত পেয়েছে এবং অপরজন আঘাত পেয়েছে মুখমন্ডলে।

শহরের ট্রাম সার্ভিসের দুই পুলিশ কর্মকর্তা এবং আরেকজন দুস্কৃতকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হামলাকারীর কাছে দুটি ছুরি ছিল বলে জানা গেছে। তাছাড়া, প্যারিসের ইহুদি সুপারমার্কেটে হামলা চালানো জঙ্গির সঙ্গে এ হামলাকারীরও নামের মিল আছে।