তামিলনাডুতে দেয়াল ধসে ৮ জন নিহত
ভারতের তামিলনাডু রাজ্যের একটি শিল্প কারখানার দেয়াল ধসে প্রতিষ্ঠানটিতে কর্মরত আটকর্মী নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে রাজ্যটির ভেলোর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভানিয়ামবাদি এলাকার এসআইপিসিওটি শিল্প এলাকায় অবস্থিত কারখানাটির একটি বর্জ্য শোধনাগারে বিস্ফোরণ ঘটলে এক পাশের একটি দেয়াল ধসে পড়ে।
এরফলে পাশের ঘরে ঘুমিয়ে থাকা ওই কর্মীরা দেয়ালটির নিচে চাপা পড়ে মারা যান।
নিহতদের মধ্যে সাতজন পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক হিসেবে রাজ্যটিতে এসেছিলেন বলে জানা গেছে।
