‘ইরাক থেকে আইএস’কে হটাতে লাগবে ২ বছর’
ইরাক থেকে আইএস কে হটাতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের ২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড।
তাছাড়া, ইরাকের নিজস্ব বাহিনীও কয়েকমাস ধরে আইএস এর বিরুদ্ধে যথাযথভাবে লড়াই করতে সক্ষম হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
লন্ডনে আইএস-বিরোধী কোয়ালিশনের ২১ সদস্যের বৈঠকের আগে হামন্ড বলেন, আইএস কে পিছু হটিয়ে দেয়ার কাজটি ধীরগতিতেই হবে।
স্কাই নিউজকে তিনি বলেন, “একাজ তিন মাস কিংবা ছয়মাসে শেষ হবে না। ইরাক থেকে আইএস কে হটাতে ১ বছর, দু’বছর সময় লাগবে। তবে আমরা পরিস্থিতিকে ফেরানোর জন্য যা করা দরকার তা করছি”।
বৃহস্পতিবারের এ বৈঠকে সিরিয়া ও ইরাকে আইএস এর বিরুদ্ধে হামলা জোরদার করার পন্থাসহ আরো নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
