২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল’

সিরিয়ার কুনেইত্রা প্রদেশে দুটো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের হেলিকপ্টার। এলাকাটি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির কাছে। লেবাননের আল মানার টিভি একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jan 2015, 10:21 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

আমল ফার্মস এলাকায় এ হামলা হয়। তবে কোনো লক্ষাবস্তুতে এ হামলা চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি এবং সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও এ হামলার কথা উল্লেখ করেনি।

কুনেইত্রায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি ও বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলছে।

লেবাননের টিভি নিউজ চ্যানেলটি জানায়, একটি ইসরায়েলি হেলিকপ্টার কুনেইত্রার আমল ফার্মস এ দুটো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাছাড়া, এলাকাটিতে উড়ছে আরো দুটি নজরদারি বিমান।

স্থানীয় কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, রোববার এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সশস্ত্র যানের ওপরে।