২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিলায় পোপের ৬০ লাখ ভক্ত সমাগম

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ৬০ লাখ ভক্তকে নিয়ে খ্রিস্টের নৈশভোজের পর্ব উদযাপন করেছেন পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রিজাল পার্কে আয়োজিত এ উৎসবে এত মানুষের উপস্থিতি নজিরবীহিন, বলছেন কর্মকর্তারা।

১৯৯৫ সালে পোপ দ্বিতীয় জন পলের সময় আয়োজিত একইধরনের উৎসবে অংশ নেয়া মানুষের রেকর্ডও এবার ভেঙে গেছে বলে মনে করা হচ্ছে।

ফিলিপাইনে ৮ কোটি মানুষ ক্যাথলিক।ছয়দিনের এশিয়া সফরে ম্যানিলায় এই দিনটিই পোপের শেষ দিন।

পোপ ২০১৩ সালে টাইফুন হাইয়ানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের জন্য এ ভোজপর্ব উৎসর্গ করেন। হাইয়ানের আঘাতে ফিলিপাইনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল।

পোপ ফ্রান্সিস তার জন্য বিশেষভাবে নির্মাণ করা মিনিবাস ‘পোপমোবাইলে’ করে উৎসব স্থলে পৌঁছান। গান গেয়ে এবং হর্ষধ্বনি করে পোপকে স্বাগত জানায় উৎসুক জনতা।

রোববার সকালে রিজাল পার্কের প্রধান ফটক খোলার সঙ্গে সঙ্গে আগেভাগে ঢুকে পোর জন্য অনেকে রাতভর পার্কের বাইরেই অবস্থান নেন।

রিজাল পার্কে যাওয়ার আগে রোববার সকালে পোপ ফিলিপাইনের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি সেন্ট টমাস বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। সেন্ট টমাস বিশ্ববিদ্যালয় এশিয়ার সবচেয়ে বড় ক্যাথলিক বিশ্ববিদ্যালয়।