২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদ দমনে ওবামা-ক্যামেরনের ঐক্য

মৌলবাদী ইসলামের “বিষাক্ত আদর্শের” বিরোধিতা করে একে দমনে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jan 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘণের উদ্বেগ সত্বেও অনলাইনে জঙ্গিদের অনুসরণ করতে গোয়েন্দা সংস্থাগুলোকে অনুমতি দেয়াটা জরুরি বলে উল্লেখ করেছেন।

প্যারিসে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হওয়ার পর ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার মধ্যে হোয়াইট হাউসে দুইদিনের বৈঠকে মিলিত হয়েছিলেন ওবামা ও ক্যামেরন।

ওই বৈঠক চলার সময়েই বেলজিয়ামে সন্দেহভাজন আরো দুই জঙ্গি নিহত ও জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করে বেলজিয়াম কর্তৃপক্ষ।

বৈঠকের পর ওবামার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, “আমরা একটি বিষাক্ত ও উগ্রপন্থি আদর্শের মোকাবিলা করছি। এই আদর্শ বিশ্বের অন্যতম প্রধান ধর্ম ইসলামকে বিপর্যস্ত করার চেষ্টা করছে এবং দ্বন্দ্ব, সন্ত্রাস তৈরি করে মৃত্যুর ঘটনা ঘটাচ্ছে।”

“আমাদের মিত্রদের সঙ্গে নিয়ে এটি যেখানেই আত্মপ্রকাশ করবে সেখানেই আমরা এর সঙ্গে লড়াই করবো।”

ওবামা বলেন, গোয়েন্দারা ও সামরিক বাহিনী এককভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না, এ বিষয়ে আমি ও ক্যামেরন একমত হয়েছি।

“সহিংস উগ্রপন্থার মোকাবিলা ও তরুণদের উগ্রপন্থি করে তুলে সন্ত্রাসে জড়িয়ে ফেলা প্রতিরোধ করতে তাদের একসঙ্গে কাজ করার কৌশল নিতে হবে,” বলেন তিনি।

অনলাইনে যোগাযোগ করার ও নতুন সদস্য সংগ্রহ করার প্রচারণা ছড়িয়ে দেয়ার ব্যাপারে উগ্রপন্থিদের সামর্থ্য বিশ্বের সরকারগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

হামলা চালাতে উদ্যত উগ্রপন্থিদের অনুসরণ করা থেকে সরকারি কর্তৃপক্ষের নজরদারি ফাঁকি দিতে বের হওয়া নতুন এনক্রিপশন পণ্য নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন ওবামা ও ক্যামেরন।