২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দেয়ার জন্য ৪ শতাধিক সেনা পাঠানোর পরিকল্পনা করছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jan 2015, 02:28 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

পেন্টাগনের একজন মুখপাত্র বৃহস্পতিবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, তবে ঠিক কোথায় এই প্রশিক্ষণ মিশন পরিচালিত হবে এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

আশা করা হচ্ছে আসছে বসন্তে সিরিয়ার বাইরে কোথাও এই প্রশিক্ষণ প্রকল্পটি শুরু হবে।

ইতোমধ্যে তুরস্ক, কাতার এবং সৌদি আরব এই প্রশিক্ষণের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী প্রথম বছরে ৫০০০ যোদ্ধাকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। কিন্তু সিরিয়ার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইসলামিক স্টেটের দখল থেকে মুক্ত করতে ১৫০০০ যোদ্ধার প্রয়োজন হবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরাকে ৩০০০ সেনা পাঠিয়েছেন।