২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ১৫ মার্কিন সেনাঘাঁটি বন্ধের ঘোষণা

ইউরোপজুড়ে থাকা ১৫টি সেনাঘাঁটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:12 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পেন্টাগন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলার সাশ্রয় হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এশিয়ার দিকে তাদের মনোযোগ বাড়াতে পারবে।

বিবিসি বলছে, ৬০ হাজারেরও বেশি মার্কিন সেনা ইউরোপজুড়ে ছড়িয়ে রয়েছেন। তবে বেশিরভাগ সেনাই রয়েছেন জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে।

তবে এসব সেনার বেশিরভাগই ইউরোপে প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কাজ করে থাকেন।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার ফলে আগামী কয়েক বছরে যুক্তরাজ্য থেকে ২ হাজার মার্কিন সেনা কমিয়ে আনা হবে।

জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইতালিতেও মার্কিন সেনা ঘাঁটি বন্ধ যাবে।