২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি উত্তর কোরিয়ার

নিষেধাজ্ঞা তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের বিপর্যয় ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jan 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে নির্বাহী ক্ষমতাবলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। সনি পিকচার্সে হ্যাকিংয়ের ঘটনার জেরে এ নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার নেতা কিম জন উনের নেতৃত্বাধীন ন্যাশনাল ডিফেন্স কমিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত ডিপিআরকে’র প্রতি বৈরি নীতি পরিহার করা। তা না করলে তাদেরকে যুদ্ধের বিপর্যয়ের মুখে পড়তে হবে।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই বৈরিতা থেকেই নেয়া। আর এ কারণেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুত্থে এ অবস্থান নিয়েছে বলে এতে উল্লেখ করা হয়।