২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর গুলিতে চিকিৎসক নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অস্ত্রধারীর গুলিতে একজন চিকিৎসক নিহত হয়েছেন। পরবর্তী সময়ে ওই অস্ত্রধারী নিজেও আত্মহত্যা করেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 11:16 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

টেক্সাসে সেনাবাহিনী পরিচালিত এল পাসো ভিএ হেলথ কেয়ার সিস্টেমে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এক বিবৃতিতে মেজর জেনারেল স্টিফেন এম. ট্যুইটি বলেন, সন্দেহভাজন অস্ত্রধারী মৃত। তার গুলিতে অপর একজন নিহত হয়েছেন। ভিএ হেলথ কেয়ারের সকল রোগী ও কর্মকর্তা নিরাপদে রয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে।”

এই ঘটনা কারণ অনুসন্ধানের দায়িত্ব নিয়েছে এফবিআই।

পরিচয় না প্রকাশ করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, অস্ত্রধারীর গুলিতে একজন চিকিৎসক নিহত হয়েছেন। আর অস্ত্রধারী নিজেকে গুলি করে আহত হওয়ার পর মারা যান।

ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয়। ভিএ’র সেবা কার্যক্রম বুধবার বন্ধ থাকবে বলে জানা গেছে।