মিশরে গুলিতে দুই পুলিশ নিহত
মিশরে একটি কপটিক গির্জার সামনে পাহারারত দুই পুলিশকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
মঙ্গলবার রাজধানী কায়রোর দক্ষিণের একটি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরিহিত বন্দুকাধারীদের গুলিতে সঙ্গে সঙ্গেই মারা যান তারা।
আসছে বুধবার মিশরের কপটিক খ্রিস্টানদের বড়দিন। ছুটির এই দিনটির আগে আগে সাধারণত গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়।
মিশরের সাড়ে আট কোটি মানুষের মধ্যে প্রায় ১০ শতাংশ কপটিক খ্রিস্টান।
