কাশ্মির সীমান্তে ৪ পাকিস্তানি রক্ষী নিহত
ভারতশাসিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি চার সেনা নিহত হয়েছেন।
ভারতীয় এক সেনা নিহত হওয়ার জেরে সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমানায় গোলাগুলিতে নিহতের এই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
ভারতীয় এই সেনা পাকিস্তানি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২০০৩ সালে ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও দুই পক্ষ থেকেই প্রায়িই তা লঙ্ঘিত হয়ে আসছে।
২০১৪ সালের অক্টোবরে কয়েকদিন ব্যাপী প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে গোলাগুলির ঘটনায় ৯ পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নিহত হন।
জম্মু কাশ্মির অঞ্চলের বর্ডার সিকিউরি ফোর্সের (বিএসএফ) ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মার বলেন, “আমরা কার্যকরভাবেই প্রতিশোধ নিয়েছি…সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।”
পাকিস্তান জানিয়েছে, তারা ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে।
ভারত বলছে, বৃহস্পতিবার ভোরে পাকিস্তানি বাহিনী ভারতের বেশ কয়েকটি পোস্ট লক্ষ গুলি ছুঁড়েছে।
