২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু

ইয়েমেন উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্ততপক্ষে ২৪ জন ইথিওপিয়ার নাগরিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:55 AM

Updated : 25 Apr 2022, 05:10 PM

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে লোহিত সাগর উপকূলে নৌকাটি ডুবে যায়।

বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় কেউ বেঁচে থাকলে তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। তবে নৌকাটি কখন ডুবেছে সে ব্যাপারে কোনকিছু বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এক মাসেরও কম সময়ের ব্যবধানে ইয়েমেনের সমুদ্রসীমায় এ ধরনের দুর্ঘটনা ঘটল। এরআগে ৭ ডিসেম্বর খারাপ আবহাওয়ার কারণে লোহিত সাগরে নৌকাডুবে ৭০ জন ইথিওপিয়ান নাগরিকের মৃত্যু হয়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ইয়েমেনের ঢোকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দেয় আফ্রিকার অসংখ্য ভাগ্যান্বেষী মানুষ। আর খারাপ আবহাওয়া এবং ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ বহনকারী নৌকাগুলো কখনও কখনও ডুবে যায়। তাতে প্রাণ হারায় শত শত মানুষ।

২০১৩ সালে হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে ৬২ হাজারেরও বেশি অভিবাসী, আশ্রয়প্রার্থী হিসেবে ইয়েমেনে পাড়ি জমিয়েছেন বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে।