মালয়েশিয়ায় প্রবল বন্যা, এক লাখ বাস্তুচ্যুত
কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রবল বন্যার কবলে পড়েছে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল।
এতে এ পর্যন্ত পাঁচজন নিহত ও এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলে শনিবার জানিয়েছে বিবিসি।
মৌসুমী বৃষ্টিপাতের ঋতুগুলোতে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে প্রায়ই বন্যা হয়।
কিন্তু দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এবার ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বন্যা পরিস্থিতির অবনতির কারণে ছুটি সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন তিনি।
