পুলিশ হত্যার নিন্দায় ওবামা
নিউ ইয়র্কে দুই পুলিশ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার এক বন্দুকধারী অতর্কিত হামলায় নিউ ইয়র্কের দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে ।
এক বিবৃতিতে ওবামা বলেন, “আমি সম্পূর্ণরূপে নিউ ইয়র্কে দুই পুলিশ কর্মকর্তা খুনের নিন্দা জানাচ্ছি। তারা আর বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরবে না। তাই, এ হত্যাকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই”।
নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার বেডফোর্ড-স্টুয়িভিনসেন্ট সেকশনে নিজেদের গাড়িতে করে পাহারা দেয়ার সময় অতর্কিত হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তারা। তাদের নাম রাফেল রামোস (৪০) ও ওয়েনজিয়ান লিউ (৩২) ।
নিউ ইয়র্কে পুলিশের কৌশল নিয়ে উত্তেজনার মধ্যে বন্দুকধারী অনলাইনে পুলিশবিরোধী বার্তা পোস্ট করেছিল। ওই পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের স্টাটেন আইল্যান্ডে গ্রেপ্তারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া নিরস্ত্র কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের মৃত্যুর প্রতিশোধ হিসেবে পুলিশের উপর এ হামলাটি চালানো হয়েছে।
ছুটি কাটাতে হাওয়াইয়ে অবস্থানকালে ওবামা বলেন, “সাম্প্রদায়িক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা প্রতিটা দিনই নিজেদের নিরাপত্তায় ঝুঁকি নিয়ে কাজ করে। আর সে কারণে প্রতিটিদিনই তারা আমাদের সম্মান্ন ও শ্রদ্ধার পাত্র”।
এ মাসের শুরুর দিকে এক কৃষ্ণাঙ্গকে হত্যার বিচারে গ্রঅন্ড জুরি এক পুলিশ কর্মকর্তাকে রেহাই দেয় এবং এর আগের মাসেও কৃষ্ণাঙ্গ মাইকেল ব্রাউন হত্যা মামলায় আরেক পুলিশ রেহাই পাওয়া ঘটনায় পুরো দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
