২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-মিশেলের প্রেমকাহিনী আসছে রুপালি পর্দায়!

বিশ্বের সবচে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জীবন নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই। আর তাই এবার ওবামা ও তার স্ত্রী মিশেলের প্রেমকাহিনী নিয়ে নির্মিত হতে চলেছে একটি চলচ্চিত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

‘সাউথসাইড উইথ ইউ’ নামে এ ছবিটি নির্মাণ করবে ‘দ্য হোমগ্রোন পিকচার্স প্রোডাকশন’।

‘দ্য হাফিংটন পোস্ট’ জানিয়েছে, মিশেলের তরুণী বয়সের চরিত্রে এতে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী টিকা সাম্পটার।তবে ওবামার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবিটির শ্যুটিং শুরু হতে পারে আগামী বছর। ওবামা এবং মিশেল কিভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন তা নিয়েই গড়ে উঠবে ছবির কাহিনী।

১৯৮৯ সালে ওবামার অনুরোধে শিকাগো আর্ট ইন্সটিটিউটে একটি অনুষ্ঠান দেখতে যান মিশেল। ওই সময়ই মিশেলকে প্রেম নিবেদন করেন ওবামা। সঙ্গে সঙ্গেই এতে সাড়া দেন মিশেল। ১৯৯২ সালের অক্টোবরে বিয়ে করেন তারা।