১৩৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
সৌদি আরব ১৩৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৬ জন সিরিয়ার নাগরিক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, গ্রেপ্তারকৃতরা সৌদি আরবে হামলার পরিকল্পনা করছিল।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৬ জন ছাড়া বাকিরা সৌদি আরবের নাগরিক। সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিভিন্ন চরমপন্থি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে।
গত কয়েক বছরে সৌদি আরবে বেশ কয়েটি সন্ত্রাসী হামলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে দেশ জুড়ে কঠোর অভিযান চালানো হচ্ছে।
