২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর যুক্তরাষ্ট্রের

ঊর্ধ্বতন এক তালেবান জঙ্গিসহ তিন কারাবন্দিকে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। এরা আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 09:19 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

এ বছর শেষে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীকে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে তুলে নেয়া হবে।
ফলে আইনিভাবে এ বছরের শেষে ওই কারাগারে আর বন্দিদের রাখা যাবে না। সেজন্য কারাগারটি খালি করছে ওয়াশিংটন।

পাকিস্তানের জ্যেষ্ঠ দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “তেহরিক-ই-তালোন পাকিস্তানের(টিটিপি) জ্যেষ্ঠ কমান্ডার লতিফ মেহসুদকে তার দুই রক্ষীসহ পাকিস্তান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।তারা ইসলামাবাদে পৌঁছেছে।”

২০১৩ সালের অক্টোবরে কাবুলের কাছ থেকে মেহসুদকে আটক করা হয়। যদিও মেহসুদকে আটকের বিষয়টি ভালো ভাবে নেননি ওই সময়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওই তিন বন্দিকে বাগরাম বিমান ঘাঁটির কারাগারে আটক করে রাখা হয়েছিল।

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র বলেন, “যেহেতু যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীকে সম্পূর্ণরূপে তুলে নেয়া হবে তাই আমরা আফগানিস্তানে বন্দি তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করছি।”