২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিলে দিনে ৬ জনকে হত্যা করে পুলিশ’

৫ বছরে ব্রাজিলীয় পুলিশ ১১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। এই হিসাবে গড়ে প্রতিদিন ছয়জনকে হত্যা করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 12:02 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

আর ২০১৩ সালে দেশটিতে ৫০ হাজারেরও বেশি মানুষ হত্যার শিকার। এই হিসেবে প্রতি ১০ মিনিটে খুন হয়েছেন ১ জন।

বুধবার সহিংসতা পর্যবেক্ষণকারী বেসরকারী সংস্থা (এনজিও) ‘দ্য ব্রাজিলিয়ান ফোরাম অন পাবলিক সেইফটি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ব্রাজিলের সাও পাওলো ভিত্তিক এই এনজিওটি তুলনা করে বলেছে, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এই পরিমাণ মানুষ গত ৩০ বছরে হত্যা করেছে।

ব্রাজিলীয় পুলিশ “প্রাণঘাতী বাহিনীর অপব্যবহার” করছে বলে অভিযোগ করেছে এনজিওটি।

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে গড়ে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পর্যবেক্ষণে পাওয়া তথ্যে জানিয়েছে ফোরাম অন পাবলিক সেইফটি।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু ২০১৩ সালেই রাজ্যটিতে ৪১৬ জন মানুষকে হত্যা করা হয়েছে। ২০১৩ সালে ব্রাজিলজুড়ে ৫০,৮০৬ জনকে হত্যা করা হয়েছে, অর্থাৎ প্রতি দশ মিনিটে একজন খুন হয়েছেন।

নিহতদের অধিকাংশই আফ্রিকার এবং অর্ধেকেরও বেশির বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।