২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১২

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2014, 08:55 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

পুলিশ জানায়, বাগদাদের শিয়া মুসলিম অধ্যুষিত জেলায় শনিবার পৃথক দুইটি স্থানে গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

একটি ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, একজন চালক তার গাড়িটি রাস্তার পাশে থামিয়ে সিগারেটের দোকানের দিকে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি প্রচন্ড শব্দে বিস্ফোরিত হলে বেশ কয়েকজন পথচারী হতাহত হয়। ঘটনাস্থলে গাড়ির চালককে আর খুঁজে পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

এর আগে বাগদাদে বিভিন্ন বিস্ফোরণের দায় স্বীকার করেছে চরমপন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।