২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেলফি’ তুলতে গিয়ে তরুণীর করুণ মৃত্যু

‘সেলফি’ তুলতে গিয়ে অসাবধাণতাবশত ব্রিজ থেকে পিছলে পড়ে করুণ মৃত্যু হয়েছে পোল্যান্ডের এক তরুণীর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

২৩ বছর বয়সী সিলউইয়া র্যা চেল স্পেনে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

সেভিয়া শহরের পুন্তে দা ত্রিয়ানা ব্রিজে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন মেডিকেলের ছাত্রী র্যা চেল। আরো ভালো সেলফি তোলার আশায় অজান্তে ব্রিজের একদম কিনারে চলে যান তিনি।

১৫ ফুট ওপর থেকে পিছলে তিনি ব্রিজের পাথুরে স্তম্ভের ওপর আছড়ে পড়েন। সঙ্গে সঙ্গে মারা যান তিনি। চিকৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।

এ দুর্ঘটনাকে খুবই দু:খজনক উল্লেখ করে ব্রিজের নিরাপত্তা আরো বাড়ানোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান শহরের একজন মুখপাত্র।

সেবিকা হওয়ার জন্য পোল্যান্ডের পোসাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছিলেন র্যা চেল।

তার মা বেরনাদেতা বলেন, “সে খুবই সুন্দর ও হাসিখুশি মেয়ে ছিল।স্পেনে বেড়াতে যাওয়াটা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতই ছিল।”

“তার মৃত্যু আমার হৃদয় ভেঙে দিয়েছে। মনে হচ্ছে, এটা একটা দু:স্বপ্ন যেটা আসলে ঘটেনি।”
সেভিয়ায় বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে ক্রিয়ানা ব্রিজটি খুবই জনপ্রিয়।