রাশিয়া থেকে ইউক্রেইনে ঢুকেছে ট্যাংক বহর
৩২ টি ট্যাংক এবং ৩০ টি ট্রাকের বহর গোলাবারুদ এবং যোদ্ধাদের নিয়ে রাশিয়া থেকে সীমান্ত পেরিয়ে পূর্ব ইউক্রেইনে প্রবেশ করেছে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী।
শুক্রবার এক টিভি ব্রিফিংয়ে সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইশেঙ্কো বলেন, “ফ্রন্ট লাইনে রুশ ভাড়াটে সেনা এবং সামরিক সাজ সরঞ্জাম মোতায়েন চলছে”।
ট্রাকগুলোতে গোলাবারুদ এবং যোদ্ধা এসেছে বলে জানিয়েছেন এক সামরিক মুখপাত্র। তবে বিবিসি এ প্রতিবেদন নিশ্চিত করতে পারেনি।
পূর্ব ইউক্রেইনে ৫ সেপ্টেম্বর থেকে বহাল রয়েছে নড়বড়ে যুদ্ধবিরতি। যদিও ওই সময় থেকে বহু মানুষ নিহত হয়েছে।
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেইনের দোনেস্ক এবং লুহান্সক দখল করে নেয়ার পর এপ্রিল থেকে লড়াই শুরুর পর থেকে ওই অঞ্চলে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
