২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2014, 03:31 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

তবে শুক্রবারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দ্বীপটির কাছাকাছি শহরের বাসিন্দারা এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপের দক্ষিণ উপকূল এবং পাপুয়া নিউ গিনির মূল ভূখণ্ডের মধ্যবর্তী এলাকায় সমুদ্রের গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

হাওয়াইয়ে প্রশান্তমহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।