২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ক্রির্চনার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2014, 02:17 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

রোববার রাজধানী বুয়েনস আইরিসের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ওই সংক্রমণ ধরা পড়ে।

তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সোমবার সন্ধ্যায় আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রেসিডেন্টের চিকিৎসক দলের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে, “তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং সংক্রমণমুক্ত করার চিকিৎসার জন্য তাকে হাসপাতালে থাকতে হবে।”

প্রেসিডেন্টের অসুস্থতার কারণে প্রতিবেশী দেশ চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশিলেতের মঙ্গলবারের আনু্ষ্ঠানিক সফর বাতিল করেছে আর্জেন্টিনা।

সফরে বুয়েনস আইরিসে প্রেসিডেন্ট ফার্নান্দেজের সঙ্গে প্রেসিডেন্ট ব্যাশিলেতের সাক্ষাতের কথা ছিল বলে জানিয়েছেন আর্জেন্টিনা সরকারের এক মুখপাত্র।

২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ফার্নান্দেজের মাথায় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছিল।
তারপর থেকে সুস্থ থাকলেও অক্টোবরে গলা ব্যথার কারণে বেশ কয়েকদিন ছুটিতে ছিলেন ৬১ বছর বয়সী এই প্রেসিডেন্ট।