২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি বাহিনীর দখলে ৪টি গ্রাম

ইসলামিক স্টেট (আইএস)এর কাছ থেকে ৪ টি গ্রাম পুনর্দখল করেছে ইরাকি বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Oct 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

নিরাপত্তা কর্মকর্তারা জানান, শিয়া মিলিশিয়াদের সহায়তায় ইরাকের নিরাপত্তা বাহিনী শনিবার আইএস এর বিরদ্ধে এ জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়।

কয়েকমাসের লড়াইয়ের পর ইরাকি বাহিনী রাজধানী বাগদাদের দক্ষিণে জারফ আল-শাখার থেকে আইএস যোদ্ধাদের তাড়িয়ে দেয়। অন্যদিকে, কুর্দি যোদ্ধারা উত্তরের জুমার শহরে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

সুন্নি বিদ্রোহীরা পশ্চিম ইরাক থেকে গোপনে জারফ আল শাখার মরু সুড়ঙ্গপথে যোদ্ধা, অস্ত্র ও অন্যান্য রসদ সরবরাহ করছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। এখন সরকারি বাহিনী এ নেটওয়ার্ক বন্ধ করে দিতে সক্ষম হবে।

কিরকুকের ১শ’ কিলোমিটার দক্ষিণে হিমরিন পর্বতে শনিবার শিয়া মিলিশিয়াদের সহায়তায় ইরাকি বাহিনী হামলা শুরু করে। রোববার তারা ওই এলাকার ৪ টি গ্রাম দখল করে বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা।

রাস্তার ধারে পেতে রাখা বোমার কারণে আরো অঞ্চল আইএস এর কাছ থেকে পুনর্দখলের চেষ্টা চালিয়ে যাওয়া দুরূহ বলে জানান তারা।

আর্মি মেজর আহমেদ নুয়ামান বলেন, “আমরা ধীরে ধীরে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।