২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ‘আলোচনায় প্রস্তুত’ হংকং সরকার

সরকার আগামী সপ্তাহে বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী সি ওয়াই লেয়ুং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সরকারি ভবনগুলোর কাছে প্রধান রাস্তায় দ্বিতীয় দিনের মতো পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনার পর লেয়ুং একথা বলেন। তিনি বলেন, এ সপ্তাহে ছাত্রদের সঙ্গে সরকারি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সহায়তায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বেইজিং এর পছন্দ অনুযায়ী হং কং এর নেতা নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বিক্ষোভকারীরা। আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

২০১৭ সালে পূর্ণ অবাধ নির্বাচনসহ আরো বৃহত্তর রাজনৈতিক সংস্কারের দাবিতে কর্তৃপক্ষের ওপর চাপ তৈরির জন্য বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থান দখল করে রেখেছে।

কিন্তু কর্তৃপক্ষ আইন প্রয়োগ করে শান্তিশৃঙ্খলা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনও ২০১৭ সালের নির্বাচন নীতি পরিবর্তন করবে না বলে এরই মধ্যে জানিয়েছেন লেয়ুং। এ পরিস্থিতিতে আলোচনায় কিভাবে অগ্রগতি সম্ভব তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।