আফগানিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৪৫
আফগানিস্তানের সারিপুল প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
সোমবার প্রাদেশিক গভর্নর আব্দুল জব্বার হাকবিন জানিয়েছেন, রোববার রাতে সারিপুল শহরের দরাই আলাফসাফিদ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য ও ২৩ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এছাড়া নিরাপত্তা বাহিনীর আরো আট সদস্য আহত হয়েছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল বলে জানিয়েছেন তিনি।
আফগানিস্তানে মোতায়েন নেটো সেনাদের চলতি বছরের শেষ নাগাদ দেশটির ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে সাম্প্রতিক মাসগুলোতে নিজেদের জঙ্গি তৎপরতার ব্যাপক প্রসার ঘটায় তালেবান।
