২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিজোরামে ট্রাক খাদে পড়ে নিহত ৫

একটি ট্রাক পার্বত্যা এলাকার রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গিয়ে এক পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 10:36 AM

Updated : 25 Apr 2022, 04:47 PM

ভারতের মিজোরাম রাজ্যে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

“দক্ষিণ মিজোরামের লুঙলেই-আইজল সড়কে এ ঘটনা ঘটেছে। আসামের বেসরকারি একটি কোম্পানির মালিকানাধীন ট্রাকটি গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত হন,” বলেন এক পুলিশ কর্মকর্তা।

ট্রাকটির নিহত চালক ও তার সহকারীর বাড়ি দক্ষিণ আসামের হাইলাকান্দিতে। নিহত বাকী তিনজন মিজোরামের বাসিন্দা, তারা একই পরিবারের সদস্য।