২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিমান হামলায় ২২ আইএস বিদ্রোহী নিহত

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিত্র সেনাজোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্ততপক্ষে ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 03:22 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

সোমবার এই বিমান হামলা চালানো হয় বলে নাইনভে’র প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রধান মোহাম্মেদ ইব্রাহিম আল-বায়াতি জানিয়েছেন।

আল-বায়াতি বলেন, মসুল থেকে ২০ কিলোমিটার ও লাস্কি থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে বাদুশায় এই হামলা চালানো হয়।

চলতি বছরের জুনে আইএস বিদ্রোহী-জঙ্গিরা মসুল দখল করে।

আল-বায়াতি জানান, প্র্রাথমিকভাবে ২২ আইএস সদস্যের নিহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি। এই বিমান হামলায় আইএসের ৭টি গাড়িও ধ্বংস হয়েছে।

তেল আফার হাসপাতালের এক সূত্র্র জানিয়েছে, বিমান হামলায় আহত ১৭ বিদ্রোহীকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক মিত্রজোট আইএস’র বিদ্রোহী-জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সরকারকে সহায়তা করছে।

এরই অংশ হিসেবে আইএস নিয়ন্ত্রিত ইরাক ও সিরীয় ভূখণ্ডে বিমান হামলা চালাচ্ছে এই সামরিক জোট।