২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ১২ বিদ্রোহীকে হত্যা করেছে সেনাবাহিনী

ইউক্রেইনে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ১২ জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2014, 10:03 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রিই লিসেঙ্কো বলেন, “দোনেস্ক বিমানবন্দর এখনো বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু।এটি ধ্বংস করার জন্য গতকাল তারা হামলা করেছিলো। সৌভাগ্যবশত যেটা ব্যর্থ হয়েছে।”

“হামলার সময় তাদের ১২ জন যোদ্ধা নিহত হয়েছে। ৫ সেপ্টেম্বরের যুদ্ধ শুরু হওয়ার পর এতোজন বিদ্রোহী একসঙ্গে মারা যায়নি।”

এদিকে গত ২৪ ঘণ্টায় ইউক্রেইনের দুইজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে জানান লিসেঙ্কো। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

ইউক্রেইনের কর্মকর্তাদের অভিযোগ শুক্রবার বিমানবন্দর দখলের যুদ্ধে রাশিয়ার সেনারা বিদ্রোহীদের সাহায্য করেছে। বর্তমানে ইউক্রেইনের সেনারা দোনেস্ক বিমানবন্দর দখল করে রেখেছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী ইউক্রেইনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।