পুঁতে রাখা মাইনে বাসের ধাক্কা, নিহত ২২
পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে যুদ্ধকালীন সময়ে পুঁতে রাখা স্থলমাইনের সঙ্গে বাসের ধাক্কার পর বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানী বিসাও থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বালীয় একট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, বাসের যাত্রীরা একটি শেষকৃত্যানুষ্ঠানে যাচ্ছিলেন।
বিস্ফোরণে ঘটনাস্থলে ১৯ জন নিহত হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন জন মারা যান।
ঘটনা সম্পর্কে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
গিনি বিসাওয়ে ১৯৭০ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা যুদ্ধ ও ১৯৯০ সালে অভ্যন্তরীণ সহিংসতার সময় বহু স্থলমাইন পুঁতে রাখা হয়েছিল। বিভিন্ন সময় এসব মাইনের বিস্ফোরণে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
