২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ১৭ দুর্ঘটনা ‘এড়ানো যেত’

ইউক্রেইনের আকাশসীমায় মালয়েশিয়ার এমএইচ১৭ ফ্লাইট বিধ্বস্তের ঘটনা এড়ানো যেত বলে জানিয়েছেন আমিরাত এয়ারলাইন্সের প্রধান স্যার টিম ক্লার্ক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 09:04 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

তিনি বলেন, ইউক্রেইনের আকাশসীমা দিয়ে উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উড়ে গেছে এ খবর জানা থাকলে মালয়েশিয়ার এমএইচ১৭ ফ্লাইট ওই এলাকা দিয়ে উড়ত না।

দুবাই-ভিত্তিক ওই এয়ারলাইন্স এর প্রধান ক্লার্ক বিবিসি’কে এক সাক্ষাৎকারে বলেন, “কয়েকসপ্তাহ ধরে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হওয়ার প্রমাণ আছে। আমিরাত সেটা জানত না। কোনো কোনো ফ্লাইট এ খবর জানলেও সেটা অন্যদের জানায়নি”।

তিনি আরো বলেন, “খবরটি জানা থাকলে প্রতিটি এয়ারলাইনই ওই বিপজ্জনক আকাসীমা এড়িয়ে চলত”। ক্লার্ক বলেন, কয়েক সপ্তাহ আগে থেকেই ক্ষেপণাস্ত্রগুলো সিটু নামক ওই স্থানে ছিল”।

“আমিরাত এটা জানত না। অন্যরাও এটা জানত বলে মনে হয় না। আমরা এটা জানলে আমরা এম ব্যবস্থা করতাম যাতে করে ইউক্রেইনের আকাশসীমা পুরোপুরি এড়ানো যায়”।

বিষয়টা কারো কারো জানা ছিল এবং সেটা জানানো উচিত ছিল বলে মন্তব্য করেন ক্লার্ক।