২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক-সিরিয়ায় আইএস যোদ্ধা ৩১,০০০: সিআইএ

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)জঙ্গি গোষ্ঠীর ৩১ হাজার যোদ্ধা থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিআইএ)। যোদ্ধাদের এ সংখ্যা আগের ধারণার চেয়ে তিনগুণ বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

সিআইএ’র এক মুখপাত্র বলেছেন, মে থেকে অগাস্ট পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে আইএস যোদ্ধাদের এ নতুন পরিসংখ্যান হিসাব করা হয়েছে।

সম্প্রতি কয়েক মাসে আইএস ইরাকের বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং কয়েকজন বন্দির শিরশ্ছেদ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তুরস্ক সফর করছেন। আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সমর্থন লাভের চেষ্টা করছেন তিনি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, অবসরপ্রাপ্ত জেনারেল জন অ্যালেনকে আইএস এর বিরুদ্ধে লড়তে একটি আন্তর্জাতিক জোট গড়ার কাজ দেয়া হবে।

ইরাক ও সিরিয়ার আইএস এর ওপর যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তা করতে রাজি বৃহস্পতিবার হয়েছে ১০ টি আরব দেশ।

মুখপাত্র রায়ান ত্রাপানি বলেন, এর আগে সিআইএ’র ধারণা ছিল আইএস এর যোদ্ধা সংখ্যা ১০ হাজার। কিন্তু জুন থেকে আইএস এ অনেক বেশি যোদ্ধা যোগ দেয়া নতুন হিসাবে যোদ্ধার সংখ্যা বেড়েছে।