২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধের অপরাধ তদন্ত শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনীর এটর্নি জেনারেল গাজা যুদ্ধের ৫ টি অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:20 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

এর মধ্যে রয়েছে একটি সৈকতে ৪ ফিলিস্তিনি শিশু হত্যা এবং জাতিসংঘ পরিচালিত স্কুলে গোলা হামলা। বেইত হানুনের একটি স্কুলে নিহত হয়েছিল অন্তত ১৩ জন। ওই স্কুলটি বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহার হয়ে আসছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ওই সময় স্কুলে মর্টার আঘাত হানলেও হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েল দু’সপ্তাহ আগে ফিলিস্তিনি গেরিলাদের সঙ্গে শেষ হওয়া যুদ্ধ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক তদন্তের মুখে থাকার সময় গাজা যুদ্ধের অপরাধ তদন্তের এ ঘোষণা এল।

সদ্য শেষ হওয়া গাজা যুদ্ধে ১২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।