২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১২

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) সেনাদের লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 01:44 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

সোমবার রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিমি দূরে মোগাদিসু-আফগোয়ি সড়কে হামলার এ ঘটনাটি ঘটেছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এ হামলায় আরো ২৭ জন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর আবু কাদির মোহাম্মদ সিদি জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে টহলরত এইউ সেনাদের গাড়িবহরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শীর্ষ নেতা আহমেদ আব্দি গোদানে নিহত হওয়ার প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা জানানো আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

“বিস্ফোরক বোঝাই গাড়িটি সেনাবহরের একটি ট্রাকে গিয়ে আঘাত করে।এতে পাশের একটি মিনিবাসে থাকা ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরো ২৭ জন আহত হয়েছেন,” বলেছেন সিদি।

আহতদের মধ্যে এইউ’র সেনা সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন বিবিসি’র মোগাদিসু প্রতিনিধি।

এইউ সেনারা সোমালিয়ায় এক নারী ও এক বালিকাকে ধর্ষণ করেছে, নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এমন অভিযোগ তোলার প্রায় সমসময়েই এ হামলাটি চালানো হল।

২০০৭ সাল থেকে আল শাবাবের সঙ্গে লড়তে এইউ’র ২২ হাজার সেনা সোমালিয়ায় মোতায়েন আছে।

শনিবার আবু উবাইদা নামে পরিচিত আহমদে উমরকে নিজেদের নতুন শীর্ষ নেতা হিসেবে ঘোষণা করেছে আল শাবাব।