২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজকে আদালতে তোলার হুমকি ইমরানের

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আদালতে তোলার হুমকি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ইমরান বলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে নওয়াজ শরীফ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা বলার কারণে তাকে অযোগ্য ঘোষণার চেষ্টায় তিনি সুপ্রিম কোর্টে যাবেন ।

ডি-চকে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের উদ্দেশে দেয়া বক্তৃতায় ইমরান এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের পক্ষে আলোচক দল গণমাধ্যমকে বলেছে, পিটিআই’র পাঁচ দফা দাবি মেনে নেয়া হয়েছে। কিন্তু তারা লিখিতভাবে তারা কিছু জানাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর পাকিস্তান সফর নিয়েও শরীফ মিথ্যা কথা ছড়াচ্ছেন। জিনপিংয়ের মূলত পাকিস্তান সফরের কোনো পরিকল্পনাই ছিল না। চীনের প্রধানমন্ত্রী পাকিস্তান সফরের বিষয়টি কেবল বিবেচনা করছিলেন বলে দাবি করেন ইমরান।

১৫ অগাস্ট থেকে নওয়াজ সরকারের পদত্যাগ দাবিতে ইসলামাবাদের রাজপথে অবস্থান করছে ইমরানের সমর্থকরা। অগাস্টের শেষ দিকে আন্দোলন বিশৃঙ্খলার পর্যায়ে চলে গেলেও কয়েকটি রাজনৈতিক দলের মধ্যস্থতায় তা শান্ত হয়।

তবে রোববার ইমরানের বক্তব্যে, তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবি থেকে সরে যাননি বলেই মনে করা হচ্ছে।