তানজানিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৬
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার ওই দুর্ঘটনা ঘটলেও দেশটির পুলিশ শনিবার গণমাধ্যমের কাছে এ খবর দেয়।
এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, দারুস সালাম শহর থেকে দেড় হাজার কিলোমিটার উত্তর-পশ্চিমে বুতিয়ামা জেলায় দুর্ঘটনা ঘটে। তবে এর কারণ জানতে পারেনি পুলিশ।
তানজানিয়ায় দূরপাল্লার যোগাযোগের প্রধান বাহন বাস। তবে দেশটির খারাপ সড়ক ব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৮শ’ ৭৮ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
