২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরতে চায় ‘মোহভঙ্গ’ ব্রিটিশ জঙ্গিরা

সিরিয়ায় বিদ্রোহীদের নিজদের মধ্যে যুদ্ধ দেখে ব্রিটিশ জিহাদিরা বীতশ্রদ্ধ হয়ে দেশে ফিরতে চাইছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:22 AM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সিরিয়ার যুদ্ধক্ষেত্রে পাঁচশতাধিক ব্রিটিশ নাগরিক সরকার বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে বলে ধারণা করা হয়। তাদের মধ্যে রণাঙ্গনে মারা গেছে ২০ জন।

২৬০ জনের মতো ব্রিটিশ ইতোমধ্যে দেশে ফিরে গেছে, তাদের ৪০ জন এখন বিচারের মুখোমুখি।

জিহাদিদের এই মোহভঙ্গের সবচাইতে বড় কারণ সরকারি সেনাদের বিরুদ্ধে না লড়ে তাদেরকে লড়তে হচ্ছে নিজ গোষ্ঠীর প্রতিপক্ষের সঙ্গে।

আরো অনেক জিহাদি যুক্তরাজ্যে ফিরে যেতে চাইলেও তারা ভয়ে আছে। কারণ, ফেরত গেলে দীর্ঘ সময়ের জন্য জেল আটকে রাখা হতে পারে তাদের।

৩০ জনের একটি ব্রিটিশ জিহাদি দলের নেতৃত্ব দেয়া এক জিহাদি বলেন, বলেন, ফিরে গিয়ে যুক্তরাজ্য সরকারের তদারকিতে থাকতে রাজি আছেন। তবে যদি আস্বস্ত করা হয় তাদেরকে জেলে পাঠানো হবে না। খবর ‘দ্য টইমস’ এর।

লন্ডনের কিংস কলেজের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্টাডি অব রেডিক্যলাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স’ (আইসিএসআর) গবেষকদের কাছে ওই জিহাদি নেতা বলে ‘‘আমরা এখানে এসেছিলাম সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আর করছি ‘গুন্ডা’দের বিভিন্ন দলের মারামারি।

আমরা এই মারামারি করার জন্য এখানে আসিনি, “আর এখন ব্রিটেনে ফিরে গেলে আমাদের ঢোকানো হবে জেলে। এখন আমরা বাধ্য হয়েই যুদ্ধ করছি, আর কী পথ খোলা আছে আমাদের?”

আইসিএসআর’এর পরিচালক পিটার নিউমান সংবাদপত্রগুলোকে তিনি মনে করেন যুক্তরাজ্যের জিহাদিদের এক পঞ্চমাংশ সিরিয়ার যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়ার পথ খুঁজছে।

তিনি আরও বলেন, “যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা মনে করছে ফিরে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ফাঁদে পড়ে গেছে। কারণ, দেশে ফিরলে ত্রিশ বছরের জেল দেয়ার কথা যুক্তরাজ্য সরকার বলেছে।”

তিনি বলেন, সরকারের উচিত জনগণের চিন্তা থেকে উগ্রপন্থা দূর করতে একটি উদ্যোগ গ্রহণ করা। সচেতনভাবে মূলধারায় ফিরে আসা ‘জিহাদিরা’ জঙ্গিবাদের বিরুদ্ধে সঠিক যুক্তি তুলে ধরে আইএস ও অন্যান্য উগ্রপন্থিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারবে।