‘সিরিয়ার’ ড্রোন ধংস করেছে ইসরায়েল
সিরিয়ার দিক থেকে আসা একটি চালক বিহীন বিমান (ড্রোন) অধিকৃত গোলান মালভূমিতে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
বিমানটি রোববার গোলান-সিরিয়ার মধ্যবর্তী কুনেইত্রা সীমান্ত পারাপার এলাকার কাছে আকাশসীমায় ঢুকে পড়ার পর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ছুড়ে তা ভূপাতিত করা হয় বলে ইসরায়েল সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিরোধপূর্ণ ওই এলাকাটিকে বেসামরিক অঞ্চল ঘোষণার পর সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে জাতিসংঘ। তবে সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী আল নুসরা ফ্রন্ট এর নিয়ন্ত্রণ নেয়ার জন্য সিরীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
ভূপাতিত করা ড্রোনটি কে বা কারা পাঠিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ইসরায়েল।
১৯৬৭ সালে ছয়দিন ব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধের সময় উত্তর-পশ্চিম সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল।
১৯৭৪ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তিতে বিরোধপূর্ণ ওই এলাকাকে বেসামরিক অঞ্চল ঘোষণা করে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়।
