২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৪৫ তালেবানের আত্মমর্পণ

আফগানিস্তানের সারিপুল প্রদেশে ৪৫ তালেবান জঙ্গি লড়াই ছেড়ে দিয়ে সরকার-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

কাবুলের ৩৫০ কিলোমিটার উত্তরে প্রাদেশিক রাজধানী সারিপুলে এক অনুষ্ঠানে পুলিশ প্রধান হাবিব গুলবাহারি বলেন, “ এই সব মানুষদের শান্তি প্রক্রিয়ায় যোগ দেয়ার মধ্য দিয়ে সারিপুল প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি আরো উন্নত হবে”।

ওই অনুষ্ঠানেই সাবেক তালেবান জঙ্গিরা পুলিশের কাছে অস্ত্র হস্তান্তর করে। তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

আফগানিস্তানে গত এক বছরে সরকার-সমর্থিত শান্তি প্রক্রিয়ায় প্রায় ৪ হাজার তালেবান জঙ্গি যোগ দিয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।