২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জঙ্গিদের হামলায় ১৪ সেনা নিহত

পাল্টা প্রতিশোধ নিতে ইয়েমেনের পূর্বাঞ্চলে ১৪ সেনাসদস্যকে হত্যার দাবি করেছে দেশটির আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Aug 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় ওয়াদি হাজরামাউত এলাকায় মাথাচাড়া দেয়া আনসার আল শারিয়া জঙ্গিদের বিরুদ্ধে আরো সেনা পাঠানো হয়েছে বলে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে। জঙ্গি সংগঠনটি সেখানে প্রশাসনকে হটিয়ে আলাদা ইসলামি রাষ্ট্র (ইসলামিক এমিরাট) প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।   

ইতোমধ্যেই তারা একটি শহরের দেখল নেয়ার দাবি করেছে।

গত মাসে ওয়াদি হাজরামাউত এলাকায় অন্তত ২৫ সন্দেহভাজন জঙ্গি হত্যা করেছে ইয়েমেনের সেনাবাহিনী। বৃহস্পতিবারও সেনা ছাউনিতে হামলা করতে আসা সাত জঙ্গিকে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, তারা ইয়েমেনি সেনাদের পোশক পরা ১৪ জনের গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পেয়েছেন। যাত্রীবাহী বাস থেকে তাদের অপহরণের তিন ঘণ্টার মাথায় হত্যা করা হয় বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

ওই সেনা সদস্যরা ছুটির অবসরে রাজধানী সানায় ফিরছিলেন।

শুক্রবারই আনসার আল শারিয়া তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ওই হত্যার কথা নিশ্চিত করেন। জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে অভিযান চালানোর প্রতিশোধ হিসেবে একাজ করা হয়েছে বলে দাবি তাদের।