২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

কম্বোডিয়ার রাজধানী নমপেনের শহরতলীতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 12:59 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

সোমবার সকালে ড্যাঙ্কর জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

হেলিকপ্টারটি বিমানবাহিনীর ছয়জন প্রশিক্ষণার্থীকে বহন করছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি চীনের তৈরি বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।