২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ সুনামিতে বিধ্বস্ত জাপানের উত্তরাঞ্চলীয় ফুকুশিমার নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে ফের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 09:42 AM

Updated : 25 Apr 2022, 04:26 PM

শনিবার সকালে রাজধানী টোকিওর উত্তরপূর্বে ফুকুশিমার উপকূলীয় এলাকায় সাগরের ১০ কিমি নিচে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জাপানের আবহাওয়ার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

সংস্থাটি জাপানের উত্তরাঞ্চলীয় উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে।

জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমার দাইইচি নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ১৯ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

পরপর দুটি প্রাকৃতিক দূর্যোগের যৌথ আঘাতে নিউক্লিয়ার প্রকল্পের কয়েকটি চুল্লি গলে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এতে এক লাখেরও বেশি মানুষ নিজ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তেজস্ক্রিয় দূষণের কারণে তারা ঘটনার তিন বছর পরও নিজেদের বাড়িঘরে ফিরে আসতে পারেননি।